লাখো জনতাকে সাথে নিয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য বঙ্গভবন অভিমুখে আকাশ আহমেদ! – যা জানা গেল

প্রতিবেদন: সকালবেলা

July 8, 2025

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, এক তরুণ হাত উঁচিয়ে বক্তব্য দিচ্ছেন, আর পেছনে দাঁড়িয়ে আছে লাখো জনতা। ছবিটি দেখে অনেকে ধরে নিচ্ছেন, আকাশ আহমেদ নামের এই তরুণ বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে বঙ্গভবন অভিমুখে বিশাল জনসমর্থন নিয়ে রওনা হয়েছেন।

ছবির নিচে দেওয়া হয়েছে হেডলাইন:

“লাখো জনতাকে সাথে বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য বঙ্গভবন অভিমুখে আকাশ আহমেদ!”

এই ছবি এবং তথ্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অনেকে তাঁকে “নতুন যুগের নেতা” বলেও আখ্যা দিয়েছেন।

তবে সকালবেলা অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভিন্ন এক চিত্র।

আসলে বিষয়টি সম্পূর্ণ গুজব। বাস্তবতা হলো, আকাশ আহমেদ নামের এই তরুণ নিজের বাসায় ছিলেন, এবং এই “বক্তব্য দেওয়ার” ছবিটি একটি এডিটেড দৃশ্য। আমাদের অনুসন্ধানে জানা গেছে, ওই সময় আকাশ আহমেদ একা ঘরে বসে খিচুড়ি, গরুর মাংস, আচার এবং এক ফালি লেবু দিয়ে জমিয়ে খাচ্ছিলেন।

ঘন কালো মেঘের মধ্যে এক পশলা বৃষ্টির পর ঘুম থেকে উঠে এই আয়েশি খাবার নিয়ে বসেছিলেন আকাশ। সংবাদ শিরোনাম আর ছবি দেখে তিনি নিজেও অবাক হয়ে বলেন,
“আমি তো খিচুড়ি খাচ্ছিলাম ভাই, প্রেসিডেন্ট হওয়াটা জানতামই না!”

আকাশ আহমেদের এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো—ভাইরাল হওয়া প্রতিটি তথ্য সত্য নয়, যাচাই না করে বিশ্বাস করাও ঠিক নয়।

সতর্ক থাকুন, গুজবে কান দেবেন না।